রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন

৪৯৫ রানে অলআউট বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট / ২৩৫ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
৪৯৫ রানে অলআউট বাংলাদেশ

গলে সিরিজের প্রথম টেস্টে তৃতীয় দিনের শুরুতেই শেষ হলো বাংলাদেশের প্রথম ইনিংস। দ্বিতীয় দিন শেষে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শেষ করা টাইগাররা তৃতীয় দিনে যোগ করতে পেরেছে মাত্র ১১ রান। সব মিলিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৯৫ রান।

তৃতীয় দিনের সকালে দলের ইনিংস গুটিয়ে দেন আসিথা ফার্নান্দো। দিনের তৃতীয় ওভারেই নাহিদ রানাকে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। ৮ বল খেলে রানশূন্য ছিলেন নাহিদ। অপর প্রান্তে হাসান মাহমুদ অপরাজিত থাকেন ৭ রানে।

বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত (১৪৮) ও মুশফিকুর রহিম (১৬৩), আর লিটন দাস করেন ৯০ রান।

শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন আসিথা ফার্নান্দো ৪ উইকেট। থারিন্দু রতœায়েকে ও মিলান রতœায়েকে নিয়েছেন ৩টি করে উইকেট। এখন দেখার পালা লঙ্কান ব্যাটাররা কীভাবে জবাব দেন এই বড় স্কোরের।

 


এই বিভাগের আরো খবর