রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ডেস্ক রিপোর্ট / ৪৯৩ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য জানান।তিনি বলেন, মহাখালী ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের খবরে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর