বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত-বিয়ানীবাজার সমাজসেবা কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট / ৫৯৪ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত-বিয়ানীবাজার সমাজসেবা কর্মকর্তা

বিয়ানীবাজার উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ কুমার চক্রবর্তী ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারের পূর্ব পাশে সিলেট-বিয়ানীবাজার সড়কে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, সকালে ঢাকা দক্ষিণের বাসা থেকে অটোরিকশায় সিলেট শহরের উদ্দেশে রওনা দেন অনুজ কুমার। হেতিমগঞ্জ বাজারের আগে পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী রিক্সার গতিরোধ করে অস্ত্রের মুখে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তার শরীরের ছয় স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানি মেডিকেলে ভর্তি করেন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তাফা মুন্না বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়েছিলেন। পথে হেতিমগঞ্জ এলাকায় ছিনতাইয়ের শিকার হন। বর্তমানে ওসমানি মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায়, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।


এই বিভাগের আরো খবর