মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

চাকরি দিচ্ছে প্রিজন্স পাবলিক স্কুল,বাদাঘাট, জালালাবাদ, সিলেট

নিজস্ব / ২২১৭ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
ছবি ইন্টারনেট

চাকরি দিচ্ছে প্রিজন্স পাবলিক স্কুল,বাদাঘাট, জালালাবাদ, সিলেট

অত্র প্রতিষ্ঠানের নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদের নাম ও বিষয়
সহকারি শিক্ষক (ইংরেজি)

সংখ্যা: ০১ জন
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান)/স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
ইংরেজীতে কথা বলায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স:অনুর্ধ্ব ৩৫ বছর
বেতন ও অন্যান্য সুবিধা
(আলোচনা সাপেক্ষে) এছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী দুটি ঈদ উৎসব, বৈশাখীভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।

১। আগ্রহী প্রার্থীকে অবশ্যই স্বহস্তে লিখিত ও স্বাক্ষরিত আবেদনপত্র প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), প্রিজন্স পাবলিক স্কুল বরাবর লিখতে হবে। যোগাযোগ ও আবেদনপত্র প্রেরণের ঠিকানা: প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), প্রিজন্স পাবলিক স্কুল, (সিলেট কেন্দ্রীয় কারাগার-১) বাদাঘাট, জালালাবাদ, সিলেট- ৩১০০।

 

২। পরীক্ষার ফি বাবদ প্রার্থীকে আবেদনপত্রের সাথে উল্লিখিত ব্যাংক হিসাব নম্বরে পূবালী ব্যাংকের যেকোন শাখা হতে শিক্ষক পদে ৪০০/-(চারশত) টাকা ব্যাংক ড্রাফ্ট প্রদান করতে হবে। (হিসাবের নাম: প্রিজন্স পাবলিক স্কুল, বাদাঘাট, সিলেট- ৩১০০। হিসাব নং- ৪৪২০-১০১-০৯১৩৩৪, পূবালী ব্যাংক, টুকের বাজার শাখা, সিলেট।

৩। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সনদপত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

৪। শুধুমাত্র উপরোল্লেখিত যোগ্যতা সম্পন্ন এবং দরখাস্তের সম্পূর্ণ শর্তাবলী পূরণ হওয়া সাপেক্ষে উপযুক্ত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা, ক্লাস ডেমোনস্ট্রেশন ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

 

৫। সকল পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।

৬। প্রার্থীগণকে আগামী ৩১/০১/২০২৬ইং তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে।

৭। কোন প্রকার কারণ দর্শানো ব্যতীত নিয়োগ বিজ্ঞপ্তি যে কোন সময় বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

 

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
প্রিজন্স পাবলিক স্কুল, বাদাঘাট, জালালাবাদ, সিলেট।
সিলেট কেন্দ্রীয় কারাগার-১, বাদাঘাট, সিলেট।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন, আমরা বিভিন্ন পত্রিকা সূত্র থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি আমরা কাউকে চাকরি দেই না অতএব ফোন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, ধন্যবাদ আপনার স্বপ্নের চাকরি পেতে সিলেটের চাকরির খবর ওয়েবসাইটে ভিজিট করুন।

চাকরি দিচ্ছে প্রিজন্স পাবলিক স্কুল,বাদাঘাট, জালালাবাদ, সিলেট

চাকরি সুযোগ দিচ্ছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল মীরবক্সটুলা, সিলেট // চাকরি দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী //চাকরি দেবে ব্র্যাক এনজিও,কর্মস্থল: যেকোনো জায়গায়


এই বিভাগের আরো খবর