মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের বাংলাদেশ দল ঘোষণা

ডেস্ক / ৩২ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের বাংলাদেশ দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি চলছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। আগামী ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

এই টেস্টের জন্য মঙ্গলবার (১২ মে) অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডকেই ধরে রেখেছে বাংলাদেশ। আনা হয়নি কোনো পরিবর্তন।

দুই নতুন মুখ অমিত হাসান এবং তানজিদ হাসান তামিমকে রেখে চমক দিয়ে ঢাকা টেস্টের স্কোয়াড দিয়েছিল বাংলাদেশ। সিলেট টেস্টের স্কোয়াডেও তারা থাকছেন। যদিও ঢাকাতে তাদের কারও অভিষেক হয়নি। স্কোয়াডে থাকায় সিলেটে অভিষেকের সুযোগ থাকছে তাদের সামনে।

একনজরে দুই দলের স্কোয়াড

বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।

পাকিস্তান : শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফজল, এমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম উল হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আবাস, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ গাজী ঘরি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সাউদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।


এই বিভাগের আরো খবর