বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

মেসির হ্যাটট্রিক জাদুতে সিনসিনাটিকে উড়িয়ে দিলো ইন্টার মায়ামি

ডেস্ক / ৫৭ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
মেসির হ্যাটট্রিক জাদুতে সিনসিনাটিকে উড়িয়ে দিলো ইন্টার মায়ামি

লিওনেল মেসি মানেই জাদুর ছোঁয়া, আর সেই জাদুতে আরও একবার মাতল আমেরিকান ফুটবল। বুধবার (১৩ মে) রাতে এফসি সিনসিনাটির বিপক্ষে গোলবন্যার ম্যাচে ৩টি গোল করে ইন্টার মায়ামিকে ৫-৩ ব্যবধানের রোমাঞ্চকর জয় উপহার দিয়েছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। এমএলএস ক্যারিয়ারে এটি মেসির তৃতীয় হ্যাটট্রিক।

বৃহস্পতিবার (১৪ মে) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা মেসি ২৪তম মিনিটে প্রথম গোলের দেখা পান। প্রতিপক্ষ ডিফেন্ডার ম্যাট মিয়াজগার ক্লিয়ার করার চেষ্টা নস্যাৎ করে দিয়ে বল জালে পাঠান তিনি। ৫৫ মিনিটে আসে তাঁর দ্বিতীয় গোলটি—যা ছিলো নিখুঁত দলীয় প্রচেষ্টার ফল। মাঝমাঠ থেকে বল নিয়ে লুইস সুয়ারেজের সাথে ওয়ান-টু খেলে ডি-বক্সের ভেতর রদ্রিগো ডি পলের পাসে বাম পায়ের দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন তিনি। আর ম্যাচের ৮৯ মিনিটে স্লাইডিং টাচে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত করেন মেসি।

মেসির এই হ্যাটট্রিকটি একটি বিশেষ কারণে আলাদা। এর আগে এমএলএসে করা তাঁর দুটি হ্যাটট্রিকই ছিলো নিয়মিত মৌসুমের শেষ দিনে বা ‘ডিসিশন ডে’-তে। এবারই প্রথম মৌসুমের মাঝামাঝি সময়ে হ্যাটট্রিকের স্বাদ পেলেন তিনি। চলতি মৌসুমে ১৩ ম্যাচে মাঠে নেমে মেসির গোল সংখ্যা এখন ১২।

তবে মেসির হ্যাটট্রিকের শেষ গোলটি নিয়ে কিছুটা আলোচনা চলছে। সতীর্থ স্লিভেত্তির পাস থেকে করা তাঁর শটটি পোস্টে লেগে গোলরক্ষক রোমান সেলেন্টানোর গায়ে লেগে জালে ঢোকে। ফলে এটি শেষ পর্যন্ত মেসির গোল হিসেবে থাকবে নাকি ‘আত্মঘাতী’ গোল হিসেবে গণ্য হবে, তা নিয়ে রিভিউ হতে পারে। তবে আপাতত হ্যাটট্রিকের আনন্দেই ভাসছে মায়ামি শিবির।

মেসির এমন পারফরম্যান্সে ঘরের বাইরে (অ্যাওয়ে ম্যাচ) মায়ামির জয়যাত্রা অব্যাহত থাকল। এবার তাদের লক্ষ্য ঘরের মাঠ ‘নু স্টেডিয়ামে’ (Nu Stadium) জয়ের খরা কাটানো। আগামী রবিবার পোর্টল্যান্ড টিম্বার্সের বিপক্ষে নিজেদের নতুন ভেন্যুতে প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে ইন্টার মায়া


এই বিভাগের আরো খবর