শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বা

ডেস্ক / ৭৭ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ৫ জুন, ২০২৬
Oplus_131072

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

যুক্তরা‌ষ্ট্রের ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের জন্য নতুন এক বার্তা দিয়েছে ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস। নতুন এ বার্তায় স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, মা‌র্কিন ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত করতে হ‌বে।

শুক্রবার (৫ জুন) ঢাকার মা‌র্কিন দূতাবাসের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হ‌য়ে‌ছে, ৩০ মার্চ ২০২৬ থেকে A-3, C-3 (গৃহকর্মী হলে), G-5, H-3 এবং তাদের নির্ভরশীল H-4, K-1, K-2, K-3, Q, R-1, R-2, S, T, ও U ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সহজ করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও তথ্যের জন্য অনুগ্রহ করে https://travel.state.gov/content/travel/en/News/visas-news/announcement-of-expanded-screening-and-vetting-for-visa-applicants.html করুন এই লিংকে।

 


এই বিভাগের আরো খবর