গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন বড়লেখা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ০৩ টি পদবীর বিপরীতে ০৪(চার)টি পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল (শুধুমাত্র মুসলমান পুরুষ) নিয়োগের নিমিত্ত আগ্রহী প্রার্থীদের নিকট হতে নিম্নোক্ত শর্তাবলী অনুসরণপূর্বক পুনরায় দরখাস্ত আহবান করা যাচ্ছে।
স্বহস্তে লিখিত আবেদন আগামী ২১/০৬/২০২৬ খ্রি. এর মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি অথবা ডাকযোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বড়লেখা বরাবর প্রেরণ করতে হবে। অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে।
সূত্র: দৈনিক জালালাবাদ ০৯ জুন ২০২৬ইং

সৈয়দ দারা মিয়া
