রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

ব্রাজিল-মরক্কো লড়াই মোবাইলে যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক / ২৫৬ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রাজিল-মরক্কো লড়াই মোবাইলে যেভাবে দেখবেন

ব্রাজিল-মরক্কো লড়াই মোবাইলে যেভাবে দেখবেন

 

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে মরক্বো। এই ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে মরিয়া কাতার বিশ্বকাপে ইতিহাস গড়া আফ্রিকান দেশটি। এদিকে হেক্সামিশনে উড়ন্ত শুরু চায় সেলেসাওরা।

রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪ টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে। বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।

শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা (Brazil-morocco live watch)। সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা। এ ছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে।


এই বিভাগের আরো খবর