মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ চালুর দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ

প্রতিবেদক / ৩০ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৯ জুন, ২০২৬
সুনামগঞ্জ মেডিকেল কলেজ চালুর দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ

সুনামগঞ্জ সদর হাসপাতালে সুন্দরভাবে চিকিৎসা হচ্ছে না। একটু জটিল সমস্যা হলেই সিলেটে দৌড়াতে হয়, যা একজন দরিদ্র মানুষের জন্য খুবই কষ্টকর। তাই জাতির স্বার্থে ও শিক্ষার্থীদের ভবিষ্যতের স্বার্থে দ্রুত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু করার দাবিতে বিক্ষোভ-সমাবেশে করেছেন শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে সমাবেশে মেডিকেল কলেজ শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু করতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে জোর দাবি তোলা হোক। ৫০০ শয্যা বিশিষ্ট ১০তলা হাসপাতালটি অকারণে ফেলে রাখায় কীটপতঙ্গের বাসস্থানে পরিণত হয়েছে। ২০২৫ সালের অক্টোবর মাসে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু করার কথা থাকলেও হয়নি। ২০২৬ সালে এসেও নানা অযুহাত দেওয়া হচ্ছে।

বক্তারা বলেন, কর্তৃপক্ষে তৎপরতায় কুষ্টিয়া মেডিকেল কলেজ ৩ মাসের মধ্যে চালু করা সম্ভব হলে সুনামগঞ্জ মেডিকেল কলেজ কেন এতো বছরেও চালু হলো না। কর্তৃপক্ষের আশ্বাসের পর আশ্বাসে আমরা হতাশ। এখন আমরা সরকারের কাছ থেকে লিখিতভাবে হাসপাতাল চালুর রোডম্যাপ জানতে চাই।

হাসপাতাল প্রতিষ্ঠার ৫ বছর হলেও এখন কেন এখনও চালু হয়নি উল্লেখ করে বক্তারা বলেন, ক্লিনিক্যাল ক্লাস না করলে শিক্ষার্থীরা ডাক্তার হবে কিভাবে। হাসপাতালের ব্যবস্থা না করে মেডিকেল কলেজ চালু করে শিক্ষার্থী ও সুনামগঞ্জবাসীর সাথে কেন প্রবঞ্চনা করা হলো। দ্রুত হাসপাতাল চালু করতে সুনামগঞ্জের সর্বস্তরের মানুষকে রাজপথে নামতে হবে। আমরা আর প্রতিশ্রুতি চাই না। হাসপাতাল চালু না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

প্রসঙ্গত, হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে দাবিতে গত রোববার (২১ জুন) থেকে ক্লাস বর্জন করে বিক্ষোভ করে আসছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।


এই বিভাগের আরো খবর