মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সিলেটে মটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ​

বিজ্ঞপ্তি / ৫৫ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সিলেটে মটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


সিলেট জেলা মটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট ২৬২৪)-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গত ২৮ জুন রবিবার দুপুরে সিলেট শহরের দক্ষিণ সুরমাস্থ একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
​সংগঠনের সভাপতি মো. এমাদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবলু হোসেন হৃদয় ও দপ্তর সম্পাদক মো. আব্দুর আলিমের যৌথ সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ লিটন আহমদ। সভায় বার্ষিক সাংগঠনিক আয় ব্যয়ের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক বাবলু হোসেন হৃদয়।
​সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এস.কে.এস-এর জেনারেল সেক্রেটারি বেলাল আহমদ, সিগমা ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার সাইফুর রহমান, শওকত এন্টারপ্রাইজ ও অটোনেমোর ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন এবং মেহরিন অটোর পক্ষে ইয়াসিন আহমদ ও সুমন শেখ।
​অনুষ্ঠানে সংগঠন ও মেকানিকদের সার্বিক উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন জেলা কমিটির উপদেষ্টা মো. আব্দুল কাদির, জামাল আহমদ, অজিত রায় ভজন, আব্দুল মুকিত মুকুল; কার্যকরী সভাপতি মো. মাসুম আলম, সহ-সভাপতি (১নং) মো. তাজউদ্দিন আহমদ, সহ-সভাপতি (২নং) মো. আব্দুর রাকিব, যুগ্ম সম্পাদক মো. জুয়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমদ আলী, প্রচার সম্পাদক ফখরুল হোসেন, আইন বিষয়ক সম্পাদক এম.এল.এ শাহীন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মো. লায়েক আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মো. আলাউদ্দিন, কার্যকরী কমিটির সদস্য মো. ছাদেক আহমদ, রিপন আহমদ এবং স্বপন আলী।
​এছাড়াও বিভিন্ন শাখা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন চালিবন্দর শাখার সভাপতি টিপু মিয়া ও জুহেল আহমদ; জকিগঞ্জ রোড শাখার সভাপতি আব্দুল মন্নান ও আপন আহমদ; টার্মিনাল শাখার সভাপতি হেলাল খান ও গিয়াস উদ্দিন; ফেঞ্চুগঞ্জ রোড শাখার সভাপতি মুহিন আহমদ ও কামরুজ্জামান; কুমারগাঁও শাখার সাধারণ সম্পাদক রুমেল আহমদ ও জাকির আহমদ; গোলাপগঞ্জ শাখার সভাপতি ফরিদ আহমদ, মিলাক আহমদ ও সুমন আহমদ; বাইপাস শাখার সহ-সভাপতি সোহেল আহমদ ও অপু দাস; বঙ্গবীর রোড শাখার পক্ষে রহমত আলী; ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সোলেমান আহমদ ও রাসেল আহমদ এবং জৈন্তাপুর শাখা থেকে ইউসুফ আহমদ প্রমুখ।
​সভা শেষে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর হাতে তাঁদের আনুষ্ঠানিক পরিচয়পত্র তুলে দেওয়া হয়। একই সাথে, সংগঠনের সদ্য প্রয়াত সদস্যদের পরিবারের জন্য বরাদ্দকৃত অনুদানের অর্থের চেক স্ব-স্ব শাখা কমিটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়। বক্তারা সংগঠনের ঐক্য ও মেকানিক ভাইদের অধিকার আদায়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর