শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

প্রাণ গ্রুপে চাকরি,কর্মস্থল: যেকোনো জায়গায়

চাকরি ডেস্ক / ১৩৫ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
প্রাণ গ্রুপে চাকরি,কর্মস্থল: যেকোনো জায়গায়

প্রাণ গ্রুপে চাকরি,কর্মস্থল: যেকোনো জায়গায়

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। ইনভেন্টরি কন্ট্রোল বিভাগ ট্রেইনি এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য প্রতিষ্ঠানটি এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৮ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

পদের নাম: ট্রেইনি এক্সিকিউটিভ

বিভাগ: ইনভেন্টরি কন্ট্রোল

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: সংখ্যা ও তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে বলিষ্ঠ দক্ষতা। কম্পিউটারে এমএস এক্সেলে দক্ষতা।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২০ থেকে ৩২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৬


এই বিভাগের আরো খবর