সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশ করায় ৪ নারীকে আটক

ডেস্ক / ২৭ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১২ জুলাই, ২০২৬
সুনামগঞ্জে অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশ করায় ৪ নারীকে আটক

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ সীমানায় প্রবেশ করায় চার নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা সীমান্তসংলগ্ন মধুরকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের ইসমাইল মোল্লার মেয়ে মোছা. রেবেকা খাতুন (৫০), নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের রেজাউল শেখের মেয়ে পুতুল খানম (৩৯), একই উপজেলার দেওঢাঙ্গা গ্রামের কামাল মোল্লার স্ত্রী পারভীন বেগম (৪০) এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাশিয়াভাঙা গ্রামের মনসুর গাজীর স্ত্রী মোছা. আকলিমা খাতুন (৪৪)।

বিজিবি জানায়, আটক চার নারী কয়েক বছর আগে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন। তারা ডলুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
পরে তাদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরো খবর