শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

ডেস্ক / ৫৫ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন, সিলেট দিয়ে শুরু

নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। যেসব নাগরিক এখনো ভোটার হননি, তারা আগামী ১৫ দিনের মধ্যে আবেদন করার সুযোগ পেলেন।আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ১৮ বছর পূর্ণ করা নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে এ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। আপত্তি ও যাচাই-বাছাই শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার সই করা এক চিঠিতে বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জানানো হয়েছে।নির্বাচন কমিশন জানিয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেকোনো ব্যক্তি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করলে স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।

এ ছাড়া ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকাটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রদর্শন করা হবে। তালিকায় নাম বাদ পড়া বা তথ্যে কোনো ভুল থাকলে সংশ্লিষ্টরা ২৪ আগস্ট পর্যন্ত নতুন করে অন্তর্ভুক্তি বা তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। এরপর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।


এই বিভাগের আরো খবর