শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্বে ফিরলেন নাসিম

ডেস্ক / ৪৮ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্বে ফিরলেন নাসিম

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের বাইরে থাকার কারণে তার পদ স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। এরপর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন মিফতা সিদ্দিকী ও রেজাউল হাসান কয়েস লোদী।সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়্বি ফিরে পেয়েছেন নাসিম হোসাইন। দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে বৃহস্পতিবার (৬ আগস্ট) এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে।

২০২৩ সালের মার্চে অনুষ্ঠিত সিলেট মহানগর বিএনপির সবশেষ কাউন্সিলে নাসিম হোসাইন সভাপতি নির্বচিত হয়েছিলেন। তবে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের বাইরে থাকার কারণে তার পদ স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। এরপর থেকে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে ছিলেন রেজাউল হাসান কয়েস লোদী। দুই বছর পর সভাপতি পদে আবার ফিরলেন নাসি হোসাইন।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ২০২৪ সালের ৪ নভেম্বে মহানগর সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন থেকে নাসিম হোসাইনকে পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, নাসিম হোসাইন এখন থেকে সিলেট মহানগর বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে সর্বাত্মক ভূমিকা রাখবেন বলে দল প্রত্যাশা করে।/চিঠির অনুলিপি বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গাউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন ও মিফতা সিদ্দিকী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১০ মার্চ সম্মেলনে ভোটের মাধ্যমে মহানগর বিএনপির সভাপতি পদে নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে ইমদাদ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ সাফেক মাহবুব নির্বাচিত হন। তবে ২০২৪ সালের ১ আগস্ট সভাপতির পদ থেকে নাসিম হোসেইনকে সরিয়ে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে দায়িত্ব দেওয়া হয়। ওই সময় নাসিম হোসাইন দেশের বাহিরে ছিলেন। এরপর ৪ নভেম্বর ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীকে। ১৭০ সদস্যের ওই কমিটিতে সভাপতি হিসেবে নাসিম হোসাইনের নাম ছিল না।


এই বিভাগের আরো খবর