বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

ঘুমন্ত দুই সন্তানকে হত্যা করে হাওরে ফেলে দেওয়ার অভিযোগ, বাবা গ্রেপ্তার

ডেস্ক / ৩৬ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ঘুমন্ত দুই সন্তানকে হত্যা করে হাওরে ফেলে দেওয়ার অভিযোগ, বাবা গ্রেপ্তার

সুনামগঞ্জের দিরাইয়ে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় ৭ ও ৪ বছরের দুই সন্তানকে হত্যা করে হাওরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বাবা কামরুল ইসলামের বিরুদ্ধে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন তিনি। নিহত শিশুরা হলো মুহাদ্দিস ও তুলনা।

মঙ্গলবার ও বুধবার পৃথকভাবে হাওর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধারের পর ঘটনাটি জানাজানি হয়। পরে বুধবার দুপুরে অভিযুক্ত কামরুল ইসলামকে হেফাজতে নেয় পুলিশ। তিনি দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া মধুপুর গ্রামের বাসিন্দা।

পুলিশের তথ্যমতে, স্ত্রী ও মায়ের মধ্যে চলমান পারিবারিক বিরোধে বিরক্ত হয়ে গত শুক্রবার বিকেলে চার সন্তানের মধ্যে বড় দুই সন্তানকে নিয়ে কামরুল সিলেটে চলে যান। সেখানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় দুই দিন অবস্থান করেন তারা।

পরে রবিবার রাতে সুনামগঞ্জে ফেরার পথে ভয়াবহ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে পৌঁছে প্রথমে ছোট মেয়ে তুলনাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে হাওরে ফেলে দেন কামরুল। এরপর সদর উপজেলার মদনপুর পয়েন্টে বড় ছেলে মুহাদ্দিসকেও একইভাবে হত্যা করে হাওরে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে।

এরপর মঙ্গলবার হাওরে তুলনার মরদেহ ভেসে ওঠে। পরে বুধবার ভেসে ওঠে মুহাদ্দিসের মরদেহ। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কামরুল ইসলাম তার দুই সন্তানকে হত্যা করে হাওরে ফেলে দেওয়ার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে।


এই বিভাগের আরো খবর