মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

ইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনার মৃত্যু, আহত ৭৫৬

আন্তর্জাতিক ডেস্ক / ১৯ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনার মৃত্যু, আহত ৭৫৬

ইরানের সাথে যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৮ জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৫৬ জন।পেন্টাগনের ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেমের (ডিকাস) তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এসব সেনা হতাহতের ঘটনা ঘটেছে। সংঘাতের কূটনৈতিক ও সামরিক পরিস্থিতির পরিবর্তনের কারণে হতাহতের তথ্য এখন দুটি পৃথক সময় ধরে প্রকাশ করা হচ্ছে।

প্রথম ধাপটি ‘অপারেশন এপিক ফিউরি’ নামে উল্লেখ করা হয়েছে। এ সময়ে ১৪ জন মার্কিন সেনা নিহত এবং ৪১৭ জন আহত হয়েছেন।নিহতদের মধ্যে সাতজন শত্রুপক্ষের হামলায় মারা গেছেন। তাদের মধ্যে যুদ্ধে নিহত এবং আঘাতের কারণে মারা যাওয়া সেনারা রয়েছেন। বাকি সাতজন দুর্ঘটনা বা অজ্ঞাত কারণে মারা গেছেন। তাদের বেশির ভাগই মার্কিন বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্য।

দ্বিতীয় ধাপটি ‘ওভারসিজ অপারেশনস’ নামে উল্লেখ করা হয়েছে। গত ৭ জুলাই থেকে এ সময়ের হিসাব রাখা হচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতা প্রায় অকার্যকর হয়ে পড়ার পর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি শেষ ঘোষণা করার আগের দিন থেকে এ হিসাব শুরু হয়।এই ধাপে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের চার সেনা নিহত হয়েছেন। তারা সবাই মার্কিন সেনাবাহিনীর সদস্য এবং শত্রুপক্ষের হামলায় নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৩৪১ জন।

যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মার্কিন সেনাবাহিনীর। দুই ধাপ মিলিয়ে এখন পর্যন্ত সেনাবাহিনীর ১১ সদস্য নিহত এবং ৫৮৯ জন আহত হয়েছেন।


এই বিভাগের আরো খবর