শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

পানির নিচে কাপ্তাইয়ের ঝুলন্ত সেতু

ডেস্ক / ১১ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
পানির নিচে কাপ্তাইয়ের ঝুলন্ত সেতু

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় পর্যটকদের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুটি পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। সেতুটির বড় একটি অংশ পানির নিচে চলে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সেখানে পর্যটকদের প্রবেশ ও চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।

শনিবার (২৯ আগস্ট) দুপুর থেকে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়ছে। এর ফলে হ্রদের ওপর নির্মিত ঝুলন্ত সেতুটির পাটাতনের বিভিন্ন অংশ পানিতে ডুবে গেছে। বর্তমানে সেতুটির বেশির ভাগ অংশ পানির নিচে থাকায় সেখানে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে হ্রদে পানির পরিমাণ ১০৫ দশমিক ৫৪ এমএলএম। বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে মোট ২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

প্রতি বর্ষা মৌসুমেই কাপ্তাই হ্রদের পানি বাড়লে ঝুলন্ত সেতুর পাটাতনের কিছু অংশ পানিতে তলিয়ে যায়। এবারও একই পরিস্থিতি তৈরি হওয়ায় সেতুটি দেখতে আসা দূর-দূরান্তের পর্যটকেরা প্রবেশ করতে পারছেন না। ফলে অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, হ্রদের পানি বাড়তে থাকায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সেতুটিতে পর্যটকদের চলাচল বন্ধ রাখা হয়েছে। পানি কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেতুটিতে প্রবেশ ও চলাচল বন্ধ থাকবে।

 


এই বিভাগের আরো খবর