বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান

ডেস্ক / ১৪ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ শুধু শ্রেণিকক্ষের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষাজীবনে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার সমন্বয় থাকলে শিক্ষার্থীদের মেধা ও মনন আরও বিকশিত হয়। বিশেষ করে চিকিৎসা শিক্ষার মতো কঠিন ও সময়সাপেক্ষ শিক্ষার পাশাপাশি আনন্দময় ও সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত চিকিৎসা শিক্ষার পাশাপাশি তাদের মানসিক ও সামাজিক বিকাশেও গুরুত্ব দিয়ে আসছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত হলে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এবং তারা আত্মবিশ্বাসী ও মানবিক পেশাজীবী হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে। তিনি আরও বলেন, ভবিষ্যতের চিকিৎসকদের শুধু ভালো চিকিৎসক হলেই চলবে না, তাদের একজন ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। রোগীর প্রতি সহমর্মিতা, মানুষের প্রতি দায়িত্ববোধ, সহনশীলতা ও নৈতিকতার মতো গুণাবলি একজন চিকিৎসকের পেশাগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এসব মানবিক গুণ বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বড় ভূমিকা রয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে চিকিৎসা শিক্ষা, সেবা ও সমাজকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ডা. জামশেদ বখত মেমোরিয়াল ট্রাস্ট’, ‘হলি সিলেট হোল্ডিং লিমিটেড (এইচএসএইচএল)’ এবং ‘আল-নাফি ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে বিভিন্ন পেশাগত পরীক্ষায় কৃতিত্ব অর্জনের জন্য সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও সিলেট উইমেন্স নার্সিং কলেজের মেধাবী ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা: শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মতিন, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা: ওয়েছ আহমদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: তহুর আবদুল্লাহ চৌধুরী, একাডেমিক কো-অর্ডিনেটর ও স্পোর্টস ও কানচারাল কমিটির কনভেনর অধ্যাপক ডা: মোহাম্মদ আল-মোহাইমিন, অধ্যাপক ডা: মাহজুবা উম্মে সালাম, অধ্যাপক ডা: রুবিনা সুলতানা, অধ্যাপক ডা: সখিনা খাতুন, অধ্যাপক ডা: সিদ্ধার্থ পাল, অধ্যাপক ডা: সুমা বেগম, অধ্যাপক ডা: তাহারাত ফাতেমা চৌধুরী, ডা: এহসান আলী দীপু, স্পোর্টস ও কানচারাল কমিটির সদস্য সচিব ডা: মোর্শেদা আফরোজ লুবনা, ডা: মো: সাইফুল ইসলাম, ডা: জিলওয়াতুন নূর, ডা: এ.টি.এম রাসেল মিশু, ডা: তাফহীম আহমেদ রিফাত, ডা: মৃদুল গুপ্ত, ডা: ইশফাক জামান সজীব, ডা: সাইফুল ইসলাম তুষার, ডা: ইফফানা আযম, অধ্যাপক মাসহুদুল আলম, অধ্যাপক ডা মাসুকুর রহমান চৌধুরী, অধ্যাপক ডা: রীনা আক্তার, ডা: লুবনা ইয়াসমীন, ডা: এহসান আলী দীপু, ডা: ফাতেমাতুল তানজিনা তান্নি সহ কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি, মেডেল ও সদনপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ শুধু শ্রেণিকক্ষের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষাজীবনে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার সমন্বয় থাকলে শিক্ষার্থীদের মেধা ও মনন আরও বিকশিত হয়। বিশেষ করে চিকিৎসা শিক্ষার মতো কঠিন ও সময়সাপেক্ষ শিক্ষার পাশাপাশি আনন্দময় ও সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত চিকিৎসা শিক্ষার পাশাপাশি তাদের মানসিক ও সামাজিক বিকাশেও গুরুত্ব দিয়ে আসছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত হলে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এবং তারা আত্মবিশ্বাসী ও মানবিক পেশাজীবী হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতের চিকিৎসকদের শুধু ভালো চিকিৎসক হলেই চলবে না, তাদের একজন ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। রোগীর প্রতি সহমর্মিতা, মানুষের প্রতি দায়িত্ববোধ, সহনশীলতা ও নৈতিকতার মতো গুণাবলি একজন চিকিৎসকের পেশাগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এসব মানবিক গুণ বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বড় ভূমিকা রয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একই সঙ্গে চিকিৎসা শিক্ষা, সেবা ও সমাজকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ডা. জামশেদ বখত মেমোরিয়াল ট্রাস্ট’, ‘হলি সিলেট হোল্ডিং লিমিটেড (এইচএসএইচএল)’ এবং ‘আল-নাফি ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে বিভিন্ন পেশাগত পরীক্ষায় কৃতিত্ব অর্জনের জন্য সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও সিলেট উইমেন্স নার্সিং কলেজের মেধাবী ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা: শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মতিন, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা: ওয়েছ আহমদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: তহুর আবদুল্লাহ চৌধুরী, একাডেমিক কো-অর্ডিনেটর ও স্পোর্টস ও কানচারাল কমিটির কনভেনর অধ্যাপক ডা: মোহাম্মদ আল-মোহাইমিন, অধ্যাপক ডা: মাহজুবা উম্মে সালাম, অধ্যাপক ডা: রুবিনা সুলতানা, অধ্যাপক ডা: সখিনা খাতুন, অধ্যাপক ডা: সিদ্ধার্থ পাল, অধ্যাপক ডা: সুমা বেগম, অধ্যাপক ডা: তাহারাত ফাতেমা চৌধুরী, ডা: এহসান আলী দীপু, স্পোর্টস ও কানচারাল কমিটির সদস্য সচিব ডা: মোর্শেদা আফরোজ লুবনা, ডা: মো: সাইফুল ইসলাম, ডা: জিলওয়াতুন নূর, ডা: এ.টি.এম রাসেল মিশু, ডা: তাফহীম আহমেদ রিফাত, ডা: মৃদুল গুপ্ত, ডা: ইশফাক জামান সজীব, ডা: সাইফুল ইসলাম তুষার, ডা: ইফফানা আযম, অধ্যাপক মাসহুদুল আলম, অধ্যাপক ডা মাসুকুর রহমান চৌধুরী, অধ্যাপক ডা: রীনা আক্তার, ডা: লুবনা ইয়াসমীন, ডা: এহসান আলী দীপু, ডা: ফাতেমাতুল তানজিনা তান্নি সহ কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি, মেডেল ও সদনপত্র তুলে দেন অতিথিবৃন্দ।


এই বিভাগের আরো খবর