শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

৪০ হাজারের বেশি নিরাপত্তারক্ষী দিল্লির রাস্তায়

আন্তর্জাতিক ডেস্ক / ১৪ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
৪০ হাজারের বেশি নিরাপত্তারক্ষী দিল্লির রাস্তায়

যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা প্রতিবাদ কর্মসূচির আগে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে ভারতের রাজধানী দিল্লিকে। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর রাস্তায় ৪০ হাজারের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। যন্তর মন্তর সংলগ্ন এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।

এমনকি, দিল্লির বিভিন্ন হোটেল, গেস্ট হাউস ও হোস্টেলে ঘুরে ঘুরে কমবয়সিদের খুঁজছে পুলিশ। কেউ শনিবার যন্তর মন্তরের কর্মসূচিতে যোগ দিতে এসেছেন বলে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের মাত্রা বাড়িয়ে দেওয়া হচ্ছে।

ভারতের বিতর্কিত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে শনিবার রাস্তায় নামছে সিজেপি। সেই সঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রত্যাহার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগের আইন পরিবর্তনের দাবিও জানিয়েছে তারা।

এই সব দাবি সামনে রেখে শনিবার ‘যন্তর মন্তর ২.০’-র ডাক দেওয়া হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে তরুণ প্রজন্ম সিজেপি-র আন্দোলনে যোগ দিতে চলেছে। রাজধানীতে বড়সড় জমায়েতের আশঙ্কা করে শুক্রবার রাত থেকেই পদক্ষেপ গ্রহণ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। রাশ টানা হয়েছে মেট্রো ও ট্রেন যাত্রায়।


এই বিভাগের আরো খবর