সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

অবশেষে খুলল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ

ডেস্ক / ১২ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
অবশেষে

দুই সপ্তাহ ধরে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের টানা আন্দোলনের পর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শুরু হয়েছে শ্রেণি কার্যক্রম। রবিবার (১১ অক্টোবর) দুপুরে প্রশাসনিক ভবনের তালা খোলার মধ্য দিয়ে ফের সচল হয়েছে কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের মাধ্যমে প্রশাসনিক ভবনের তালা খোলা হয়। তালা খোলার পর শিক্ষার্থীরা হাততালি দিয়ে তাকে স্বাগত জানান। পরে কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবাল ও নাসিম হোসাইনকে ফুল দিয়ে বরণ করেন সাধারণ শিক্ষার্থীরা।

তালা খোলার পর শিক্ষার্থীদের উদ্দেশে নাসিম হোসাইন বলেন, দীর্ঘ আন্দোলনের পর শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে একটি সমাধানের পথ তৈরি হয়েছে। এখন আর আন্দোলন নয়, পড়াশোনায় মনোযোগ দেওয়ার সময়।


এই বিভাগের আরো খবর