মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক / ১৮ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধ!

মুসলিম দেশ আজারবাইজানে স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের হিজাব পরার ওপর পরোক্ষ নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নতুন পোশাকবিধির কারণে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা শিক্ষার্থী ও শিক্ষকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদ শুরু হয়েছে।

গত সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুলে আজারবাইজানের কনস্যুলেটের সামনে বিক্ষোভ করেন প্রতিবাদকারীরা। মুসলিম নারীদের পোশাকের ওপর বিধিনিষেধ পুনর্বিবেচনার জন্য বাকুর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ বিক্ষোভের বিষয়ে সরাসরি তুরস্কের নাম উল্লেখ না করলেও দেশটির প্রতি পরোক্ষ সমালোচনা করেন।

নিজের দল নিউ আজারবাইজান পার্টির কংগ্রেসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, অন্যদের উচিত নয় আজারবাইজানের ‘জীবনযাপনের ধরনে হস্তক্ষেপ করা’।উল্লেখ্য, আজারবাইজান মুসলিম দেশ হলেও সৌদি আরবের মতো গোপনে ইসরায়েলের সঙ্গে সখ্যতা রয়েছে। ইসরায়েলকে সবচেয়ে বেশি জ্বালানি তেল দেয় এই আজারবাইজান।


এই বিভাগের আরো খবর