সিলেটের চাকরির খবর ডেস্ক
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ফ্রিজ টেকনিশিয়ান’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
ফ্রিজ টেকনিশিয়ান।
যোগ্যতা
স্বীকৃত যেকোনো ডিপ্লোমা প্রতিষ্ঠান থেকে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশন বিষয়ে ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ২২ থেকে অনূর্ধ্ব-২৮ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৫ অক্টোবর, ২০২০।
সূত্র : বিডিজবস
তানজিনা বেগম
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগকরুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
সম্পাদক