সীমান্তিকে চাকরির সুযোগ
বেসরকারি উন্নয়নমূলক সংস্থা সীমান্তিকে নিম্নোক্ত পদে নিয়ােগ প্রদান করা হবে। চাকুরীর স্থান : বর্ধিত সিলেট সিটি কর্পোরেশন এলাকা। শিশু রােগ বিশেষজ্ঞ : সরকারি / বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে MBBS এবং শিশু রােগ এর উপর ডিগ্রীধারী।
বেতন সর্বসাকুল্যে ৩৫,০০০ টাকা। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ফিজিশিয়ান : সরকারি / বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে MBBS ও আলট্রাসনােগ্রাফী কোর্স সম্পন্ন। বেতন সর্বসাকুল্যে ২৫,০০০ টাকা। মেডিকেল এসিসট্যান্ট (৪ বছর) / নার্স, মিডওয়াইফ নার্স (৩ বছর ডিপ্লোমা) / প্যারামেডিক (২ বছর) : সরকার অনুমােদিত সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান থেকে কোর্স সম্পন্ন। মার্কেটিং এক্সিকিউটিভ : স্নাতক ও স্নাতকোত্তর এবং মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবা বিপণন ও পরিকল্পনায় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
সকল পদে কম্পিউটার (ইন্টারনেট, ই-মেইল, ওয়ার্ড, এক্সেল ইত্যাদি) চালানাে জানতে হবে এবং নৃ-গােষ্ঠী শ্রেণিভুক্ত প্রার্থী বিশেষ অগ্রাধিকার পাবেন। আগ্রহী প্রার্থীদেরকে আগামি ৯ জুন ২০২২ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, সীমান্তিক বরাবরে নিম্নোক্ত ঠিকানায় / ই-মেইলের মাধ্যমে জীবন বৃত্তান্ত ও ছবি প্রেরণ করার জন্য অনুরােধ জানানাে হলাে।
আবেদন প্রেরণের ঠিকানা : সীমান্তিক হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার, বীর মুক্তিযােদ্ধা ড. আহমদ আল কবির-সীমান্তিক কমপ্লেক্স,
মাছিমপুর, উপশহর পয়েন্ট, সিলেট।
ইমেইল[email protected]
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ০৩ জুন ২০২২ইং
