সিলেটে চাকরি দিচ্ছে এসওএস চিলড্রেন্স ভিলেজেস ইন্টারন্যাশনাল
এসওএস চিলড্রেন্স ভিলেজেস ইন্টারন্যাশনাল (SOS Children’s Villages International) বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি সমাজ উন্নয়নমূলক
সংস্থা, যা শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।
পিতৃমাতৃহীন, পরিবার থেকে বিচ্ছিন্ন ও পিতা-মাতার আদর-যত্ন থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে থাকা শিশুদের কল্যাণে কাজ করে এই সংস্থা।
বাংলাদেশে ১৯৭২ সালে এসওএস শিশুপল্লী কার্যক্রমের সূচনা হয় এবং বর্তমানে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বগুড়া, সিলেট ও বাগেরহাটে
এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসওএস চিলড্রেন্স ভিলেজের যে কোন একটি ঘরের দায়িত্ব গ্রহণ করে উক্ত ঘরের শিশুদের মাতৃস্নেহে লালন-
পালনের পূর্ণাঙ্গ দায়িত্ব মায়ের। তাঁকে সাহায্য করার জন্য রয়েছেন খালা।
এসওএস চিলড্রেন্স ভিলেজ সিলেট মা ও খালা পদে কিছু সংখ্যক নিয়ােগের জন্য দরখাস্ত আহ্বান করছে।
আগ্রহী প্রার্থীকে নিম্নোক্ত যােগ্যতা/গুণাবলীর অধিকারী হতে হবে :
১) বিধবা/তালাকপ্রাপ্তা/অবিবাহিতা হতে হবে।
২) বয়স ২৪ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে (অবিবাহিতা প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩০ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে)।
৩) শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
৪) শিক্ষাগত যােগ্যতা কমপক্ষে এসএসসি বা সমমান।
৫) স্বাধীনভাবে গৃহকর্মাদি সম্পাদনে আগ্রহী ও পরিচালনায় দক্ষ হতে হবে।
৬) এসওএস চিলড্রেন্স ভিলেজের পরিবারে বসবাস করে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।
সুবিধাদি : প্রশিক্ষণকালীন সময় প্রথম ১ বছর সর্বসাকুল্যে মাসিক ৮,৫০০/- (আট হাজার পাঁচ শত টাকা) প্রদান করা হবে।
পরবর্তীতে প্রার্থীর যােগ্যতা ও দক্ষতা অনুযায়ী মাসিক বেতন/ভাতা প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী নির্ধারিত হবে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় চিলড্রেন্স ভিলেজের অভ্যন্তরে থাকা-খাওয়ার ব্যবস্থা ও চিকিৎসার সুব্যবস্থা রয়েছে।
এ প্রভিডেন্ট ফান্ড এর ব্যবস্থা রয়েছে।
প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী পেনশনপ্রাপ্তি এবং অবসর উত্তর আগ্রহীদের চিলড্রেন্স ভিলেজের অভ্যন্তরে “রিটায়ার্ড হােম”-এ থাকার সুব্যবস্থা রয়েছে।
আগ্রহী প্রার্থীকে এক কপি ছবি, শিক্ষাগত যােগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, স্থানীয় চেয়ারম্যান/কমিশনার কর্তৃক প্রত্যয়ন পত্রসহ স্বহস্তে
লিখিত দরখাস্ত পরিচালক-এসওএস চিলড্রেন্স ভিলেজ সিলেট, দয়ামীর, ওসমানীনগর, সিলেট৩১০০ এই ঠিকানায় আবেদন পাঠাতে অনুরােধ করা যাচ্ছে।

প্রয়ােজনীয় তথ্যের জন্য ০১৭১১-৩৭২৫২৭ এই নম্বরে ফোন করতে পারেন।
চূড়ান্ত নিয়ােগ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
‘ এসওএস চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশ শিশু সুরক্ষা নীতিমালা এবং শিশু অধিকার সংক্রান্ত জাতিসংঘ সনদ কঠোরভাবে অনুসরণ করে। এ
প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীর শিশু অধিকার রক্ষায় এবং তাদের। ভয়ভীতি বিহীনভাবে সমাজে বসবাস সংক্রান্ত সকল অধিকারের প্রতি
সম্মান দেখানাে এবং মেনে চলা বাধ্যতামূলক।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ১৫ সেপ্টেম্বর ২০২২ইং