রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ অব্যাহত

ডেস্ক রিপোর্ট / ২৮৫ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২২ জুন, ২০২৪
কোম্পানীগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ অব্যাহত

 

কোম্পানীগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ অব্যাহত

কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা দুর্গত ১০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। শনিবার (২২ জুন) বিকেলে উপজেলার তেলিখাল ইউনিয়নের ডাকাতিবাড়ি গ্রামে পানিবন্দী পরিবারের মধ্যে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়। এ সময় পুলিশের টিম বন্যা দুর্গতের মধ্যে শুকনো খাবার বিতরন করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ,এএসআই টিপু সুলতানসহ পুলিশের টিম।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। মঙ্গলবার ১০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। এই ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর