গোয়াইনঘাট সরকারি কলেজে নিম্নবর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১৫/০১/২০২৫ খ্রি.
তারিখের মধ্যে আবেদনপত্র হাতে হাতে কলেজ অফিসে জমা দেয়ার জন্য আহ্বান করা যাচ্ছে।
আগামী ২২/০১/২০২৫ খ্রি. তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় প্রয়োজনীয় মূল সনদপত্রসহ প্রার্থীদেরকে কলেজে অনুষ্ঠিতব্য সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য বলা হলো।
পদের নাম
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
শিক্ষাগত যোগ্যতা
কমপক্ষে স্নাতক পাশ এবং কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত।
অভিজ্ঞতা
কম্পিউটারে পারদর্শী ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
পদের নাম
অফিস সহায়ক
শিক্ষাগত যোগ্যতা
এসএসসি পাশ।
অভিজ্ঞতা
অভিজ্ঞতা সম্পন্ন ও কম্পিউটারে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
পদের নাম
পরিচ্ছন্নতাকর্মী
শিক্ষাগত যোগ্যতা
৫ম শ্রেণি পাশ।
অভিজ্ঞতা
পেশাদার এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বিঃদ্র:
০১. স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
০২. বেতন-ভাতাদি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
০৩. সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
অধ্যক্ষ
গোয়াইনঘাট সরকারি কলেজ গোয়াইনঘাট, সিলেট।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
