শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট / ৫১৩ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি

ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২০ জন।(একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।রবিবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এই হিসাব করা হয়েছে।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬০ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৭ জন, খুলনা বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৪ হাজার ৮৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৫৮৪ জন। আর বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬ জনের।


এই বিভাগের আরো খবর