মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরীর নিমিত্ত যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী | নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহবান করা যাচ্ছেঃ
০১। আবেদনকারীগণকে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েব সাইট (pbs.moulvibazar.gov.bd) হতে আবেদন ফরম (ফরম নং পমাসপ ১১০-০০২, ভার্সন-০১) ডাউনলোডপূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী ২৮/০৮/২০২৫ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এর বরাবরে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পত্র প্রেরণ করতে হবে। ওয়েব সাইট হতে ডাউন লোডকৃত আবেদন ফরম ব্যতিত সাদা কাগজে, টাইপকৃত, অসম্পূর্ণ বা ভুল আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে। তাছাড়া ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস ব্যতিত সরাসরি কিংবা ২৮/০৮/২০২৫ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।
০২। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েব সাইট (pbs.moulvibazar.gov.bd) এ আলোচ্য পদসমূহের পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে।
(এ.বি.এম মিজানুর রহমান ) জেনারেল ম্যানেজার
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: নিউএইজ ০৭ আগষ্ট ২০২৫ইং