বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুনের পিতার ইন্তেকাল, জেলা ও মহানগর যুবদলের শোক

ডেস্ক রিপোর্ট / ৩৪৯ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুনের পিতার ইন্তেকাল, জেলা ও মহানগর যুবদলের শোক

যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুনের পিতার ইন্তেকাল, জেলা ও মহানগর যুবদলের শোক

সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পিতা শফিক মিয়া (৬৫) ইন্তেকাল করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটে তিনি সিলেটের পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।শুক্রবার (৩ অক্টোবর) এক শোকবার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ বলেন, “সিলেট জেলা যুবদলের নিবেদিতপ্রাণ আব্দুল্লাহ আল মামুনের পিতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দেন।


এই বিভাগের আরো খবর