সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

ফেঞ্চুগঞ্জ রোডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট / ৫১১ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
ফেঞ্চুগঞ্জ রোডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ফেঞ্চুগঞ্জ উপজেলার খিলপাড়া এলাকায় নোহা মাইক্রোবাস ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা মোটরসাইকেলে করে ফেঞ্চুগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নোহা মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। নিহতদের পরিচয় শনাক্ত ও পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।


এই বিভাগের আরো খবর