শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

পটুয়াখালীতে দুই বাসের সংঘর্ষে র‍্যাব সদস্য ও শিশু নিহত

ডেস্ক রিপোর্ট / ৭০৪ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
পটুয়াখালীতে দুই বাসের সংঘর্ষে র‍্যাব সদস্য ও শিশু নিহত

পটুয়াখালীতে দুই বাসের সংঘর্ষে এক শিশু ও র‍্যাব সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১জন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকালে সাড়ে ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নিহতরা হ‌লেন র‍্যাব সদস্য এএসআই আ. আ‌লিম এবং র‍্যাব সদস্য প্রসেন‌জিতের ২বছরের সন্তান প্রিয়ম।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার র‍্যাব-৮ এর কয়েকজন সদস্য মিনিবাসে করে পরিবার নিয়ে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলো। পথিমধ্যে ফতুল্লা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মিনিবাসটির সংঘর্ষ হয়। পরে আহত শিশু প্রিয়মকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। পরে আজ দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এসআই আব্দুল আলিম মারা যান।

পুলিশ জানায়, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে পুলিশ। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।


এই বিভাগের আরো খবর