সিলেটের বহুল আলোচিত আওয়ামী লীগের উপদেষ্টা ও অর্থযোগান দাতা আফতাব মিয়াকে এসএমপির কোতোয়ালী থানা পুলিশ গ্রেফতার করেছে।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৫ আগস্টের পূর্বে ছাত্র-জনতার উপর গুলি বর্ষণের। এছাড়াও সাবেক পালাতক সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের অত্যন্ত আস্থাবাজন হিসেবে পরিচিত।
আফতাব কার্পেট হাউস নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। যেখানে আওয়ামী লীগের অঘোষিত অফিস হিসেবে ব্যবহারিত হতে এবং সুরমা নদীর বালু ইজারাকে কেন্দ্রে করে বিভিন্ন ঠিকাদারকে ডেকে নিয়ে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে সে ইজারা আদায় করতে।
একক দর দাতা হিসেবে তার নাম ইজারা অর্ন্তভূক্ত করতে। তার বিরুদ্ধে আওয়ামী লীগের সময়কালীন সময়ে অস্ত্র ক্রয়ের জন্য অর্থ প্রদানের একাধিক অভিযোগ রয়েছে।