শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

ক্বীনব্রীজে জমকালো আয়োজনে উন্মোচিত বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি

ডেস্ক রিপোর্ট / ১৩৬ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
ক্বীনব্রীজে জমকালো আয়োজনে উন্মোচিত বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি

সিলেটে আয়ারল্যান্ডের বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু ১১ নভেম্বর থেকে। সিলেটের ঐতিহ্যবাহী ক্বীনব্রীজ এলাকায় ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অ্যান্ডু বালবিরনি। এছাড়া সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমসহ বিসিবির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

রোববার বেলা পৌনে একটায় সিরিজকে সামনে রেখে জমকালো ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বিসিবি।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোতে সিরিজের ট্রফি উন্মোচনের ধারা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে ঢাকায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছিল এতিহাসিক লালবাগ কেল্লায় এবং অতীতে সিলেটে চা বাগানেও এমন আয়োজন দেখা গেছে। তারই ধারাবাহিকতায় এবার ক্বীনব্রীজ এলাকায় ট্রফি উন্মোচন করা হয়।


এই বিভাগের আরো খবর