বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

কৈলাশটিলায় পুরোনো গ্যাসকূপ থেকে মিলছে গ্যাস

ডেস্ক রিপোর্ট / ৭৭ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
রশিদপুর কূপ থেকে আরও ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত

গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে প্রথম কূপের ওয়ার্কওভার (সংস্কার) শেষে নতুন করে গ্যাস পাওয়া গেছে। ইতিমধ্যে এই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৈলাশটিলা গ্যাসক্ষেত্র ১৯৬১ সালে আবিষ্কৃত হয়। এখন পর্যন্ত এখানে মোট আটটি কূপ খনন করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদনরত চারটি কূপ থেকে দৈনিক গড়ে ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়। নতুন কূপে ৫০ লাখ ঘনফুট গ্যাসের সন্ধান মিলেছে।

সূত্র আরও জানায়, ২০২৩ সাল থেকে বন্ধ কূপগুলোতে পুনঃখনন ও ওয়ার্কওভারের উদ্যোগ নেওয়া হয়েছে। কূপ-২ থেকে দৈনিক ৫.৮৫ মিলিয়ন ঘনফুট, কূপ-৮ থেকে ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন শুরু হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে কৈলাশটিলা-১, রশিদপুর-৩ ও বিয়ানীবাজার-২ কূপের ওয়ার্কওভার প্রকল্প হাতে নেওয়া হয়। গত আগস্ট মাসে শুরু হয় কৈলাশটিলা-১ কূপের পুনঃখনন।


এই বিভাগের আরো খবর