সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

সিলেট বিভাগের ৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

ডেস্ক রিপোর্ট / ১৭৪ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
সিলেট বিভাগের ৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সিলেট বিভাগের ৪ জেলায় লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) বদলি করা হয়েছে। দেশের ৬৪ জেলার ন্যায় সিলেট বিভাগেও এই পরিবর্তন আনা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

যারা নতুন দায়িত্ব পেলেন

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে সিলেট, পুলিশ ব্যুরো অভ ইনভেস্টিগেশন (পিবিআই) মোহাম্মদ জাকির হোসেনকে সুনামগঞ্জ, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে হবিগঞ্জ, ও নীলফামারির পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে মৌলভীবাজার পুলিশ সুপার পদে দায়িত্ব দেয়া হয়েছে।

সিলেট জেলার পূর্ববর্তী পুলিশ সুপার মাহবুবুর রহমানকে খুলনা জেলায় বদলি করা হয়েছে।


এই বিভাগের আরো খবর