সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

প্রথমবারের মতো সিলেটে উদ্বোধন হচ্ছে বিপিএল

ডেস্ক রিপোর্ট / ৩৮১ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
প্রথমবারের মতো সিলেটে উদ্বোধন হচ্ছে বিপিএল

প্রথমবারের মতো সিলেটে উদ্বোধন হচ্ছে বিপিএল

প্রথমবারের মতো ঢাকার বাইরে সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। আগেই জানা গিয়েছিল, বুধবার এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। 
আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমকালো আয়োজনে পর্দা উঠবে প্রতিযোগিতার নতুন আসরের। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ দিয়ে মাঠ গড়াবে বিপিএল। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। আর ফাইনাল হবে আগামী ২৩ জানুয়ারি। সিলেট, চট্টগ্রাম ও ঢাকা- এই তিন ভেন্যুতে হবে ৩৪টি ম্যাচ। সিলেট পর্ব শেষে বিপিএল যাবে চট্টগ্রামে, এরপর সেখান থেকে ফিরবে ঢাকাতে। সূচি অনুসারে, ১৯ জানুয়ারি হবে এলিমিনেটর, একই দিন হবে প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি আর ফাইনাল ২৩ তারিখ।

এই ম্যাচগুলোর সবই হবে ঢাকাতে। ঢাকায় ফয়সালার এই পর্বের ম্যাচের জন্য কেবল রিজার্ভ ডে রাখা হয়েছে। এবারের বিপিএল অংশ নিচ্ছে ৬টি দল- ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। ২০১২ সালে আগমনেই কী আলোড়নই না তুলেছিল বিপিএল। ক্রিস গেইল, শহীদ আফ্রিদির মতো আরও অনেক বিশ্ব তারকা টুর্নামেন্ট মাতিয়ে গেছেন। অনেকে তখন আইপিএলের পরেই বিপিএলকে স্থান দিয়েছিলেন। ফিক্সিং কেলেঙ্কারি, নানা অব্যবস্থাপনায় দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এখন ভগ্নদশা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরে এসেও পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিয়বায়ন সুপার লিগ (সিপিএল), সাউথ আফ্রিকান লিগ এসএ-২০ যেখানে অনেক এগিয়ে গেছে বিপিএল সেখানে ক্রমাগতই পিছিয়েছে। কিংবদন্তি আমিনুল ইসলাম বুলবুল বোর্ড (বিসিবি) প্রধানের দায়িত্ব নেওয়ার পরই সবকিছু ঢেলে সাজাতে ব্যাপক পরিকল্পনা নিয়েছেন। বিপিএলের সকল কালিমা মুছে ইমেজ ফেরাতে এবারের আসরে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন তিনি।

সি/চা/খ//তানিশা


এই বিভাগের আরো খবর