বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

গোলাপগঞ্জে মধ্যরাতে মোটরসাইকেলের দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক রিপোর্ট / ৪০১ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
গোলাপগঞ্জে মধ্যরাতে মোটরসাইকেলের দুর্ঘটনায় নিহত ২

গোলাপগঞ্জে দুটি মটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের আব্দুল আহাদ (৪২) ও রানাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির আহমদ (২১)।

বুধবার দিবাগত মধ্যরাতে সিলেট জকিগঞ্জ সড়কের তেরমাইল নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

এসময় ঘটনাস্থলেই একজন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অন্যজন নিহত হন। এছাড়াও আরও দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের ফাজিল পুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে আরিফুল হক জয় (৩৫) ও জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের বাছিরপুর গ্রামের আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (২০)।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো খবর