সোমবার সকালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গার আল আকসা মসজিদ রোডের ১০৯ মুক্তা হাউজের নিচতলার তন্বীর বাসায় মোতালেব গুলিবিদ্ধ হন মো. মোতালেব শিকদার।
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মো. মোতালেব শিকদারকে গুলির ঘটনায় জড়িত সন্দেহে তনিমা তন্বী নামে এক নারীকে আটক করা হয়েছে। সোমবার রাতে মহানগরীর টুটপাড়া থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার সকালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গার আল আকসা মসজিদ রোডের ১০৯ মুক্তা হাউজের নিচতলার তন্বীর বাসায় মোতালেব গুলিবিদ্ধ হন মো. মোতালেব শিকদার। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে শঙ্কামুক্ত।