বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

সিলেটে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট / ৯২ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
সিলেটে  নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ২

সিলেটে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি) এসব তথ্য জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানায়, দক্ষিণ সুরমার চক কালারাইয়ের আব্দুর রশিদ তালুকদারের নবম শ্রেণিতে পড়ুয়া ১৫ বছর বয়সী মেয়ে গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখ সকালে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। ঘটনার পরদিন ৫ জানুয়ারি আব্দুর রব তালুকদার মোগলাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ নিখোঁজ ডায়েরিটির তদন্তভার এসআই শাহজালাল শুভর ওপর অর্পণ করেন।

অফিসার ইনচার্জের প্রত্যক্ষ দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআই শাহজালাল শুভ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোডের পানসী রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করেন। সেখান থেকে অপহরণকারী হিসেবে সন্দেহভাজন দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আল-আমিন হাসান (১৮), পিতা-আবুল কাশেম, মাতা-সালেহা বেগম, বর্তমান ঠিকানা-কাশিনাথ রোড, মৌলভীবাজার সদর মডেল থানা, মৌলভীবাজার, মাহি আহমেদ নয়ন (১৮), পিতা-মুকিত আহমেদ, মাতা-পলি বেগম, বর্তমান ঠিকানা-ছয়াপুর, মৌলভীবাজার সদর মডেল থানা, মৌলভীবাজার; স্থায়ী ঠিকানা-কাচরিবাজার, মৌলভীবাজার সদর মডেল থানা, মৌলভীবাজার।

গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকেই নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর