বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সুখবর পেলেন বিএনপির ১২ নেতা, অব্যাহতির আদেশ প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট / ৭৩ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
সুখবর পেলেন বিএনপির ১২ নেতা, অব্যাহতির আদেশ প্রত্যাহার

সুখবর পেয়েছেন পিরোজপুরের বিএনপির আরও ১২ নেতা। নাজিরপুরে দুই ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বহিষ্কার এবং দলীয় পদের অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খানের পৃথক স্বাক্ষরে এ আদেশ প্রদান করা হয়।

তারা হলেন- উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবদল নেতা মো. রাসেল শিকদার, কলারদোয়ানিয়া ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মো. হাসানাত ডালিম, ওই ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মাস্টার মো. হালিম, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. বরকত উল্লাহ তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন, বিএনপি নেতা মো. রেজোয়ান হোসেন, মো. জাফর বাহাদুর, হুমায়ুন হাজরা, আবু সাঈদ খান ও মো. সোহেল মল্লিক।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল বলেন, এসব নেতার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কার ও অব্যাহতির আদেশ প্রত্যাহার করেছে দল।


এই বিভাগের আরো খবর