বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে কল সেন্টার চালু

ডেস্ক রিপোর্ট / ২৪৫ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ হাদিকে গুলির প্রতিবাদে

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় সমন্বয়, প্রচার কার্যক্রম ও সাংগঠনিক যোগাযোগ জোরদার করতে রাজধানীর গুলশানে নির্বাচনী অফিসে কল সেন্টার উদ্বোধন করেছে বিএনপি।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গুলশান ২- এর ৯০ নম্বর সড়কের নির্বাচনী অফিস উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের নির্বাচনী কার্যক্রম প্রযুক্তির মাধ্যমে সহজে যেকোনো সংকট সমাধানে ভূমিকা রাখবে এই নির্বাচনী অফিস।

এ সময় কল সেন্টারের ১৬৫৪৩ নম্বরে যেকোনো সময় সহয়তা দেওয়ার কথাও জানান রুহুল কবির রিজভী।


এই বিভাগের আরো খবর