রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী, রাজপথ থেকে কারাগার, লক্ষ্য এবার নগর উন্নয়ন

স্টাফ রিপোর্টার / ৫৯৩ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী, রাজপথ থেকে কারাগার, লক্ষ্য এবার নগর উন্নয়ন

তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী, রাজপথ থেকে কারাগার, লক্ষ্য এবার নগর উন্নয়ন

সিলেটের রাজনীতিতে এক লড়াকু সৈনিকের নাম রেজাউল হাসান কয়েস লোদী। ছাত্রজীবন থেকে শুরু করে আজ অবধি, যার জীবন আবর্তিত হয়েছে রাজপথ আর কারাগারের অন্ধপ্রকোষ্ঠে। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু চড়াই-উতরাই এলেও কখনো হাল ছাড়েননি তিনি। প্রতিকূল সময়ে যখন অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ব্যস্ত, তখন কর্মীদের সাহস জোগাতে আন্দোলনের প্রথম সারিতে থেকেছেন এই দক্ষ সংগঠক।

বিএনপির দুঃসময়ে কয়েস লোদী ছিলেন দলীয় নেতাকর্মীদের আশার বাতিঘর। বিশেষ করে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অনবদ্য। গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের ঠিক পূর্বমুহূর্তে, যখন চারদিকে ধরপাকড় চলছিল, তখনও তিনি মাঠ ছেড়ে যাননি। আন্দোলনের সম্মুখভাগ থেকে তিনি গ্রেফতার হন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর বীরের বেশে কারাগার থেকে মুক্তি পান। ইতিপূর্বেও মিছিল, সমাবেশ কিংবা নিজ বাড়ি থেকে বারবার গ্রেফতার বরণ করলেও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তিনি ছিলেন অবিচল।রাজনীতির পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে কয়েস লোদীর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বারবার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্যানেল মেয়র এবং ক্রীড়া কমিটির চেয়ারম্যান হিসেবে নগরীর অবকাঠামো ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার অবদান সর্বজনবিদিত। একজন সফল ক্রীড়াবিদ হিসেবে তরুণ প্রজন্মের কাছেও তার রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা।বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন কয়েস লোদী। মহানগরের ৪২টি ওয়ার্ডে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে দিনরাত কাজ করে যাচ্ছেন তিনি। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে তার সাংগঠনিক দক্ষতা ও চমক ছিল দেখার মতো। নেতাকর্মীদের বিপদে-আপদে ছায়ার মতো পাশে থাকায় তিনি হয়ে উঠেছেন তৃণমূলের প্রিয় মুখ।রেজাউল হাসান কয়েস লোদী বলেন, রাজনীতি মানেই জনগণের সেবা।

কারাগার আর রাজপথ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে এখন আমাদের লক্ষ্য একটি সমৃদ্ধ সিলেট গড়ে তোলা। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরবাসীর মুখে মুখে এখন কয়েস লোদীর নাম। বিএনপি চায় এমন একজন নেতাকে যিনি একইসাথে দক্ষ জনপ্রতিনিধি, পরীক্ষিত রাজনীতিবিদ এবং তৃণমূলের জনপ্রিয়। এসকল গুণাবলীর সমন্বয় থাকায় কয়েস লোদীকে ঘিরেই আগামীর পরিচ্ছন্ন ও উন্নত সিলেট নগরীর স্বপ্ন দেখতে শুরু করেছেন সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীরা।


এই বিভাগের আরো খবর