দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিনের ছুটি!
শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী রবিবার (৫ এপ্রিল) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আগে থেকেই এ ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে দুই দিন (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে টানা তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান।এদিকে জ্বালানি সংকটে চলমান পরিস্থিতি মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের পরিকল্পনা চলছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদে এ বিষয়ে আলোচনা হতে পারে।
আজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইন-সশরীরে এই দুই ব্যবস্থা সমন্বয়ে ক্লাস বিষয়ে আলোচনা চলছে। মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়টি উপস্থাপন করা হবে।’মন্ত্রিসভায় অনলাইন ক্লাসের সিদ্ধান্ত চূড়ান্ত হলে টানা তিন দিনের ছুটি শেষে অনলাইনে ক্লাস শুরু হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানে।