সোমবার, ১১ মে ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ৮২১ জন পেলেন কৃষক কার্ড

ডেস্ক / ২৩৮ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
মৌলভীবাজারে ৮২১ জন পেলেন কৃষক কার্ড

মৌলভীবাজারে ৮২১ জন পেলেন কৃষক কার্ড

দেশের ৮ বিভাগের ১১ উপজেলায় মঙ্গলবার দুপুরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট বিভাগের একমাত্র মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা হয়েছে এ পাইলট প্রকল্পে।

মঙ্গলবার(১৪ এপ্রিল) দুপুরে জুড়ীতে প্রধান অতিথি হিসেবে ৮২১ জনের মধ্যে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। জুড়ী উপজেলার ফুলতলা ব্লকে ৮২১ জন কৃষককে তালিকাভুক্ত করা হলেও দুজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তাদের হিসাব খোলা যায়নি। ৮২১ জনের মধ্যে রয়েছেন ৬৫০ জন পুরুষ কৃষক ও ১৭১ জন নারী কৃষক।

ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণের সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, ডিআইজি সিলেট মো. মুশফেকুর রহমান, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর, সহকারী কমিশনার ভূমি সাবরিনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম প্রমুখ।


এই বিভাগের আরো খবর