পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বন অধিদপ্তর জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি ১৫তম গ্রেডে ‘ফরেস্টার’ পদে ৩৮২ কর্মী নিয়োগে ৭ মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আবেদন চলবে ১০ জুন বিকেল ৪টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বন অধিদপ্তর
পদের নাম: ফরেস্টার
পদসংখ্যা: ৩৮২টি
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
কর্মস্থল: দেশের যে কোনো স্থানে
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৭ মে ২০২৬ তারিখে)
আবেদনের যোগ্যতা
ফরেস্ট্রিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে
উচ্চতা ১৬৩ সেমি এবং বুকের মাপ ৭৬ সেমি হতে হবে
আবেদন ফরম ডাউনলোড করবেন যেভাবে—আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন;
আবেদন ফি: আবেদন ফি বাবদ প্রধান কার্যালয়, প্রধান বন রক্ষকের কার্যালয়, বাংলাদেশ বন অধিদপ্তর এর অনুকূলে ১০০ টাকা পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।