বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

ডেস্ক / ৭২ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২০ মে, ২০২৬
ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

মিরপুরের পর সিলেট টেস্টেও দাপুটে জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল। ঐতিহাসিক এই সিরিজ জয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলেও বড় ধরনের উন্নতি হয়েছে বাংলাদেশের। ভারতকে টপকে সেরা পাঁচে উঠে এসেছে টাইগাররা।

দেশের মাটিতে টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এবারই প্রথম পাকিস্তানি ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করার অনন্য এক কীর্তি গড়লো লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ের ফলে ২৮ পয়েন্ট নিয়ে ভারতকে টপকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ৫ নম্বরে উঠে এলো টাইগাররা। ভারতের পয়েন্ট এখন ৫২।

বাংলাদেশের সামনে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।সিরিজ শুরু আগে বাংলাদেশ ছিল ৯ নম্বরে। পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারানোয় বাংলাদেশের রেটিং পয়েন্ট এক লাফে বেড়ে গেছে। এর ফলে টেস্ট র‌্যাঙ্কিংয়ের ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে টপকেছে ফিল সিমন্সের শিষ্যরা। ৬৩ থেকে রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ৭৮।

আইসিসি-র সর্বশেষ রেটিং পয়েন্টের হিসাব অনুযায়ী, বাংলাদেশ এখন শ্রীলঙ্কার ঠিক নিচে অবস্থান করছে। অপরদিকে, সিরিজ হেরে পাকিস্তান দল দুই ধাপ পিছিয়ে র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে নেমেছে।


এই বিভাগের আরো খবর