জনবল নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৬টি ব্যাংক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
‘অফিসার (ক্যাশ)’ পদে ১ হাজার ৩৩৫ জনকে নিয়োগ দেয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১২ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৬ ব্যাংক
পদের সংখ্যা: ১ পদে ১ হাজার ৩৩৫ জন
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান
বয়স: ১ এপ্রিল ২০২৬ তারিখ ২১-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের এই https://erecruitment.bb.org.bd/ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন ফি দেয়া যাবে।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১২ জুলাই, ২০২৬ ইং তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।