জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)। প্রতিষ্ঠানটি অর্থ ও হিসাব বিভাগে ‘নির্বাহী পরিচালক’ পদে কর্মকর্তা নিয়োগে ২০ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল);
পদের নাম: নির্বাহী পরিচালক:
বিভাগ: অর্থ ও হিসাব:
চাকরির ধরন: পূর্ণকালীন (চুক্তিভিত্তিক)। ৩ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর পর্যন্ত যোগ্যতার ভিত্তিতে দুই দফা (প্রতিবার ৩ বছর করে) মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে;
বেতন: ১,৪৯,০০০ টাকা:
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর বয়স: ৪৫ থেকে ৬০ বছর (২০ জুন ২০২৬ তারিখে);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদনের যোগ্যতা—
*ফিন্যান্স বা অ্যাকাউন্টিংয়ে এমবিএ/এমকম ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়:
*সরকারি খাত/রাষ্ট্রায়ত্ত কোম্পানি/বেসরকারি খাতে ন্যূনতম ১৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে:
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্র পূরণের পর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
চেয়ারম্যান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, নাভানা রহিম আর্ডেন্ট (লেভেল-১০), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা-১০০০ বরাবর আবেদনপত্র পাঠাতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১২ জুলাই ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: এপিএসসিএলের অফিশিয়াল ওয়েবসাইট