রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের

বিজ্ঞপ্তি / ৬৩ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৮ জুন, ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের

মেধাবৃত্তি প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। শনিবার বেলা ১১ টায় মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলিমুল ইসলাম

। অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক ড.মোহাম্মদ আব্দুল কাদির।মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ মেডিসিনের প্রফেসর ডক্টর মোহাম্মদ মোক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হাসমত উল্লাহ । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষা খাতে কিন্ডারগার্টেন তথা বেসরকারি স্কুল, কলেজ গুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্ডারগার্টেন গুলোর পড়াশোনার মান উন্নত।

আমার নিজের সন্তান ও কিন্ডারগার্টেনে লেখাপড়া করেছে। এই মেধাবৃত্তি প্রদানের ফলে শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি উৎসাহিত হবে। শিক্ষার্থীদের কে পাঠ্য পুস্তকের পাশাপাশি বাস্তব মুখি ও গবেষণামূলক শিক্ষা প্রদান করবেন। এতে শিক্ষার্থীরা দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে। অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান মুরাদ, দপ্তর সম্পাদক মো. আব্দুর রহমান ও শিক্ষিকা রেখা ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মোহাম্মদ মাশুক মিয়া ও ম্যাগাজিন কমিটির আহ্বায়ক এমদাদুল হক মিলন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মো. সামী। গীতা পাঠ করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শিমলা মুন্ডা। অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন কাজল চন্দ্র দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক, অধ্যক্ষ, প্রধান শিক্ষকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং অ্যাসোসিয়েশনের শুভাকাঙ্ক্ষীবৃন্দ।


এই বিভাগের আরো খবর